জমির আল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, জখম চার। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগোবিন্দপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম কহিনূর বিবি(২৮), তেজাবুদ্দিন মিঞা(৪১) অন্যদিকে জখম হয় এরফান সেখ(২৮) এবং
নুরবান বিবি(৪৫)। তারা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, নয় কাঠা জমির আল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি ও ধারালো অস্ত্রের কোপে আহত হয় তারা। অভিযোগ, এরফান সেখ তার জমির আল ঠিক করছিলেন। এমন সময় সেই কাজে বাধা দেন তেজাবুদ্দিন মিঞা। সেই নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা। পরে লাঠি ও ধারালো অস্ত্রের কোপে জখম হয় দুই পরিবারের চারজন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীন হাসপাতালে ভরতি করে পরিজনেরা। পরে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে রতুয়া থানায়। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/HTHVpyFwc_4